Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহন উপজেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস, সম্পাদক নয়ন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৪:৪৯ পিএম
লালমোহন উপজেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস, সম্পাদক নয়ন

ভোলার লালমোহন উপজেলা ছাত্রদলের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে তৃণমূলের জনপ্রিয় ও রাজপথের সক্রিয় মুখ মো. আলাউদ্দিন ইলিয়াসকে সভাপতি এবং জুনায়েদুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর কমিটি ঘোষণার খবরে লালমোহন উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন বলেন, আমাদের অভিভাবক জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) মহোদয় এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। লালমোহন উপজেলা ছাত্রদলকে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে গড়ে তুলব।

লালমোহন উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা ছাত্রদলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)