Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো কম্পিটেন্সি-বেজড চাইনিজ ভাষা কারিকুলাম প্রণয়ন এনএসডিএর বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? সাদা শাড়িতেও মোহময়ী মিম সুযোগের অভাবে সৎ হয়েছে এনসিপি, অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন কলাপাড়ায় নারী কৃষকদের মাঝে ৩ হাজার চারাগাছ বিতরণ গৌরীপুরে জুয়ার আসর ও কথিত মাদকের আখড়া গুঁড়িয়ে দিলো স্থানীয়রা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ রিফুজি জীবন ছেড়ে স্বদেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের সরকারি টেলিভিশনে বিরোধীদের খবর প্রচারের নির্দেশ: তথ্যমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গৌরীপুরে জুয়ার আসর ও কথিত মাদকের আখড়া গুঁড়িয়ে দিলো স্থানীয়রা

সিনিয়র রিপোর্টার, সজীব রাজভর বিপিন

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৬:০৭ পিএম
গৌরীপুরে জুয়ার আসর ও কথিত মাদকের আখড়া গুঁড়িয়ে দিলো স্থানীয়রা

ময়মনসিংহের গৌরীপুরে একটি ওয়ান-টেন জুয়ার আসর ও কথিত মাদকের আখড়া হিসেবে ব্যবহৃত ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া ও তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের বাথুয়াদি গ্রামের সীমান্তবর্তী এলাকায় ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে ওয়ান-টেন জুয়ার আসর বসানো হতো। একই এলাকায় আশরাফুল ইসলাম ও তাঁর ছেলে মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, জুয়া ও মাদকের বিস্তারের কারণে এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়। পাশাপাশি তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে। এরই ধারাবাহিকতায় সোমবার মধ্যরাতে স্থানীয়রা একত্রিত হয়ে জুয়ার আসর ও কথিত মাদকের আখড়া হিসেবে ব্যবহৃত ঘরটি ভেঙে দেন।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলামের নেতৃত্বে খোকনের বাড়িতে ভোররাত পর্যন্ত জুয়ার আসর বসত। পাশেই আশরাফুল ও তাঁর ছেলে মাদকের আখড়া চালাতেন। সারারাত বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে আসত।”

আরেক বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, জুয়ার আসরের কারণে এলাকায় চুরি ও ছিনতাই বেড়ে গিয়েছিল। একই সঙ্গে এলাকার অনেক যুবক ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছিলেন।

তানভীর ইসলাম বলেন, “মাদক ও জুয়ার প্রভাবে এলাকায় নিত্যদিন বিশৃঙ্খলা ও অপরাধ বাড়ছিল। এলাকাকে অপরাধমুক্ত রাখতে বাধ্য হয়েই এলাকাবাসী জুয়ার আসর ও মাদকের আখড়াটি গুঁড়িয়ে দিয়েছে।”

তবে জুয়া ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য সাইফুল ইসলাম। তিনি বলেন, “আমি জুয়া বা মাদকের সঙ্গে সম্পৃক্ত নই। বরং আশরাফুল, মামুনসহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এ চক্রের সঙ্গে জড়িত। ঘটনার রাতে জুয়া খেলতে সেখানে গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতি খারাপ দেখে জুয়া না খেলেই ফিরে আসি।”

এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, ঘটনাটি জানার পর গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)