Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার দেশে প্রথমবারের মতো কম্পিটেন্সি-বেজড চাইনিজ ভাষা কারিকুলাম প্রণয়ন এনএসডিএর বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? সাদা শাড়িতেও মোহময়ী মিম সুযোগের অভাবে সৎ হয়েছে এনসিপি, অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন কলাপাড়ায় নারী কৃষকদের মাঝে ৩ হাজার চারাগাছ বিতরণ গৌরীপুরে জুয়ার আসর ও কথিত মাদকের আখড়া গুঁড়িয়ে দিলো স্থানীয়রা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ রিফুজি জীবন ছেড়ে স্বদেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের সরকারি টেলিভিশনে বিরোধীদের খবর প্রচারের নির্দেশ: তথ্যমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি টেলিভিশনে বিরোধীদের খবর প্রচারের নির্দেশ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৫:২৯ পিএম
সরকারি টেলিভিশনে বিরোধীদের খবর প্রচারের নির্দেশ: তথ্যমন্ত্রী

rupalibangla তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি:

সরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলগুলোর সংবাদও আনুপাতিক হারে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সংসদ টিভিসহ সরকারি টেলিভিশনগুলোতে শুধু ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের সংবাদ প্রচার করা হবে না। একই সঙ্গে আনুপাতিক হারে বিরোধী দলের সংসদ সদস্য এবং সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোর কর্মকাণ্ড ও বক্তব্যও প্রচার করতে হবে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘অন্তত উনাদের কথা, যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলো, সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র।’

সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য মঙ্গলবার থেকেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)