Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসি-পুলিশ, ককটেল উদ্ধার জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী কৃষি-প্রাণিসম্পদ খাতে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে সরকারের ১২ নির্দেশনা জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট জুলাই মাসে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাল ভারত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসি-পুলিশ, ককটেল উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১০:৫৫ পিএম
সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসি-পুলিশ, ককটেল উদ্ধার

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় ককটেল ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারের পর একটি চারতলা ভবন ঘিরে অভিযান চালাচ্ছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় আরিফ নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন ওই ভবনের সামনে অবস্থান নেয় সিটিটিসির সদস্যরা। পরে ভবনটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানায়, ভবনটি থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা যোগ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শ্যামপুর এলাকার জলজটপূর্ণ একটি সড়কের পাশে অবস্থিত চারতলা ভবনটির সামনে সন্ধ্যার পর থেকে সিটিটিসির সদস্যদের অবস্থান করতে দেখা যায়। নিরাপত্তার কারণে সংবাদকর্মী ও সাধারণ পথচারীদের ভবনটির আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটি ঘিরে পুলিশের অভিযান চলছিল। তবে ঘটনাস্থলে থাকা সিটিটিসি বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, রাতে শ্যামপুর এলাকায় একটি বাড়ি ঘিরে রাখা হয়। সেখানে সন্দেহভাজন সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাড়িটি থেকে পাঁচটি বিস্ফোরকসদৃশ বস্তু (ককটেল) উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিস্তারিত জানতে ঢাকা জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে এখনো পুরোপুরি অবগত নন বলে জানান।

এদিকে ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, এ ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। অভিযানের বিস্তারিত ও উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃতি সম্পর্কে পরবর্তী সময়ে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)