Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসি-পুলিশ, ককটেল উদ্ধার জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী কৃষি-প্রাণিসম্পদ খাতে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন কৃষিমন্ত্রী হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে সরকারের ১২ নির্দেশনা জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট জুলাই মাসে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাল ভারত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র বিতর্ক, কিয়ারার পাশে স্বামী সিদ্ধার্থ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৭:২৭ পিএম
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আদালতের জারি করা ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ধান রোপণের অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মগটুলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণপুর গ্রামের বিএআরএস ২৫ নম্বর খতিয়ানের ৬৭৭ নম্বর দাগের ১৪ দশমিক ৯০ শতাংশ জমি নিয়ে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (মামলা নং-৮৬২/২০২৬) দায়ের করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন ২০২৬ তারিখে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে উভয় পক্ষের প্রতি নোটিশ জারি করেন আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী ঈশ্বরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন উভয় পক্ষকে সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগকারী নারায়ণপুর গ্রামের সোহেল মিয়া (৩৮) বলেন, আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও একই গ্রামের আব্দুল হাই (৬০) নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ করেছেন। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে আব্দুল হাইকে ওই জমিতে ধানের চারা রোপণ করতে দেখা গেছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগকারী পক্ষ জানিয়েছে, আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে তারা শিগগিরই বিজ্ঞ আদালতে লিখিত অভিযোগ দাখিল করবেন।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল হাই বলেন, ‘জমিটি আমার ক্রয়কৃত সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে আমি তা ভোগদখল করে আসছি। আমি আদালতের নিষেধাজ্ঞা মেনেই জমিতে কাজ করছি। জমির এই অংশ নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা কেউ ভঙ্গ করলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ২৪ আগস্ট ২০২৬ তারিখে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)