Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৫:৪৭ পিএম
উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে উখিয়া থানাধীন বালুখালী মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আবুল জান্নাত (৪২) উখিয়ার পালংখালী ইউনিয়নের এফসিএন-১১৭৩৫৩, ব্লক-সি/৬, ক্যাম্প-৯ (বলি বাজার) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি চৌকস আভিযানিক দল বালুখালী মরাগাছতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি আবুল জান্নাতকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, উখিয়া থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত আবুল জান্নাতকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

সাজা এড়ানোর উদ্দেশ্যে আবুল জান্নাত দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবুল জান্নাতকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)