Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, আমিরাতে অনিশ্চয়তায় প্রবাসীরা মামার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন শিবাঙ্গী জোশী ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত দুই বালুভর্তি ট্রলার ছিনতাই এবার সয়াবিন তেলেও মিললো ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৭৫ জন ইবি তারুণ্যের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাতিক্রমী উদযাপন নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস গবেষণা উপপ্রকল্প মূল্যায়নে আস্থা ফেরাতে ইউজিসির উদ্যোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফ্যামিলি কার্ডের প্রলোভনে মধ্যরাতে পুকুরপাড়ে ডাকার অভিযোগ, অস্বীকার বিএনপি নেতার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৬:২৩ পিএম
ফ্যামিলি কার্ডের প্রলোভনে মধ্যরাতে পুকুরপাড়ে ডাকার অভিযোগ, অস্বীকার বিএনপি নেতার

rupalibangla আশরাফ উদ্দিন আকন্দ। ছবি:

নরসিংদীর শিবপুরে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করতে বলার অভিযোগ উঠেছে শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগটি করেছেন উপজেলার এক নারী। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা দাবি করেছেন, তাকে ও দলকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারী নারীর ভাষ্য, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে আশরাফ উদ্দিন আকন্দ তাকে গভীর রাতে পুকুরপাড়ে দেখা করতে বলেন। তিনি এতে রাজি না হওয়ায় পরবর্তীতে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন।

অন্যদিকে, আশরাফ উদ্দিন আকন্দ বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে এবং বিএনপিকে বিতর্কিত করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তের স্ত্রী বলেন, “প্রায় ৩০ বছর ধরে আমরা সংসার করছি। এই সময়ে আমার স্বামীর চরিত্র নিয়ে কোনো নেতিবাচক অভিজ্ঞতা হয়নি। তাকে ও দলকে হেয় করার জন্যই এ ধরনের অভিযোগ আনা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এলাকার কয়েকজন বাসিন্দাও দাবি করেন, আশরাফ উদ্দিন আকন্দ একজন ভালো চরিত্রের মানুষ এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এ অভিযোগ ছড়ানো হচ্ছে।

জেলা বিএনপির সদস্য ও শিবপুর পৌর সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশিকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)