Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মোহাম্মদপুরে নারী ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার ● জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান ● সপ্তাহান্তের শুরুতেই ইরানে হামলা হতে পারে, ট্রাম্পের বিশেষ দূতের ইঙ্গিত ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ● ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১ হাজার ৯৩৩ যাত্রী ● ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানি মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম ● আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন রাষ্ট্রপতির ● সৌদি আরবে হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ● সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সপ্তাহান্তের শুরুতেই ইরানে হামলা হতে পারে, ট্রাম্পের বিশেষ দূতের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৯:০৩ এ এম
সপ্তাহান্তের শুরুতেই ইরানে হামলা হতে পারে, ট্রাম্পের বিশেষ দূতের ইঙ্গিত

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সপ্তাহান্তের শুরুতেই এ হামলা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট চূড়ান্ত অনুমোদন দিয়েছেন কি না, তা নিশ্চিত করেননি তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে ব্যারাক বলেন, ইরানে নতুন করে হামলা চালানো হলেও তার লক্ষ্য যে দেশটির সরকারকে উৎখাত করা হবে, এমন নয়। বরং পরিস্থিতির ভারসাম্য ফিরিয়ে আনা এবং সম্ভাব্য হুমকি দূর করাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হতে পারে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে আগ্রহী, যাতে কোনো জিম্মি বা হুমকি না থাকে এবং বিশ্ব শান্ত হতে পারে।’

ব্যারাক আরও বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রেখেছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে, যেগুলো মেনে নিতে তেহরান রাজি না-ও হতে পারে বলে জানান ব্যারাক। তা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর ব্যাপারে ট্রাম্প প্রস্তুত রয়েছেন।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ভূমিকা নিয়েও কথা বলেন এই বিশেষ দূত। এ অঞ্চলের নিরাপত্তার চূড়ান্ত নিশ্চয়তাদাতা হিসেবে ওয়াশিংটনকে বিবেচনা করার ধারণা নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘আমি বারবার বলে আসছি, আমরা চূড়ান্ত নিশ্চয়তাদাতা নই, তবে আমরা একজন বিমাকারী।’

এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভুল হিসাব-নিকাশ থেকে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্যারাক।

এর আগে শুক্রবার সকালে ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব দ্রুত শেষ করতে পারে।

তবে সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তি করা হবে, নাকি ইরানকে আরও দুর্বল হতে দেওয়া হবে, তা নিয়ে তাঁর প্রশাসন বিবেচনা করছে বলে জানান ট্রাম্প।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানকে কার্যকরভাবে অচল করে দিতে পারে। দেশটির নিয়ন্ত্রণ ও তেলসম্পদ দখল করার মতো সামরিক সক্ষমতাও ওয়াশিংটনের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এসব বক্তব্য ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে দেশটির বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট ঘোষণা আসেনি।

সূত্র: শাফাক নিউজ

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)