Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর ● সামুদ্রিক বিধিনিষেধ মোকাবিলায় বন্দরনির্ভরতা কমাতে চায় ইরান ● ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রাষ্ট্রপতি ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ● লালমোহনে দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র‍্যালি ● ‘ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে, ভাত খেতে হলে স্বামীকে স্ত্রীর কাছে আসতে হবে’ ● গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি ● নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্তও ● টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, ম্যানেজার আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৯:২৫ পিএম
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি

গণভোটের রায় দ্রুত কার্যকর, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে বর্তমান সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দলটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের তিন দফা দাবি তুলে ধরেন সদস্যসচিব আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।

তিনি আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)