Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর ● সামুদ্রিক বিধিনিষেধ মোকাবিলায় বন্দরনির্ভরতা কমাতে চায় ইরান ● ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রাষ্ট্রপতি ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ● লালমোহনে দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র‍্যালি ● ‘ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে, ভাত খেতে হলে স্বামীকে স্ত্রীর কাছে আসতে হবে’ ● গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি ● নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্তও ● টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, ম্যানেজার আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১০:২০ পিএম
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: রাষ্ট্রপতি

rupalibangla রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি:

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে- এমন অপপ্রচার দেশ-বিদেশে চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু সুবিধাবাদী মানুষ বিভাজন সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে এসব অপপ্রচারের জবাব দিচ্ছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সাহিত্য ও শিল্পে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে অভূতপূর্ব মেলবন্ধন রয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ—সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে নানা প্রচার চালানো হলেও মানুষ ধর্ম পালনের মধ্য দিয়ে তার জবাব দিয়েছেন।

সংবিধানপ্রদত্ত অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের যে স্লোগান—ধর্ম যার যার, উৎসব সবার; আমরা তার সঙ্গে যোগ করতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সংবিধান আপনাকে যে নাগরিক অধিকার দিয়েছে, রাষ্ট্র তা রক্ষা করতে দায়বদ্ধ।’

১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তৈরি হয়েছিল, তা থেকে তাঁরা সরে যাননি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেই বাংলাদেশ রক্ষায় তাঁরা যেকোনো মূল্য দিতে প্রস্তুত।

তিনি বলেন, ‘আমরা কখনোই কোনো বিষয়ে চরম অবস্থানে যেতে চাই না। আমরা চরমপন্থী নই। আমাদের এই ধারাটা সব সময় অব্যাহত রাখতে হবে।’

রাষ্ট্রপতি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে জন্য প্রধানমন্ত্রী শুধু সরকারকে নয়, নিজ দলের নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন।

দেশের বর্তমান রাজনৈতিক রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, দেশ এখন একটি ভয়াবহ অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে যাচ্ছে। নির্বাচন হয়েছে, সংসদ গঠিত হয়েছে এবং সংবিধান পরিবর্তনের বিষয়ে জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। এটি বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ কবিতার কয়েকটি পঙ্‌ক্তি উদ্ধৃত করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আমরাও পাখা বন্ধ করব না। আমরাও উড়ে যাব, অবশ্যই তীরে পৌঁছব। অবশ্যই পৌঁছব। আমরা আমাদের যে স্বপ্ন—একটি অসাম্প্রদায়িক, শান্তিময়, প্রেমময় বাংলাদেশ—সেই বাংলাদেশকে আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব।’

হিন্দু সম্প্রদায়ের ন্যায়সংগত দাবিগুলো পূরণে সরকার অত্যন্ত আন্তরিক উল্লেখ করে পূজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)