নিজস্ব প্রতিবেদক
বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে মনোনীত চার নেতা হলেন—
১. অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ
২. আমান উল্লাহ আমান
৩. ফরহাদ হালিম
৪. ইসমাইল জবিউল্লাহ
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিএনপি আশা করছে, নতুন মনোনীত নেতারা তাঁদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে তাঁরা কার্যকর অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছে দলটি।