Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরে চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান ত্রিবেদীর দ্রুতই বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর মেডিকেল পরীক্ষায় ‘পুরুষ’ শনাক্ত, নারী বিভাগে নিষিদ্ধ দুই বাংলাদেশি অ্যাথলেট বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ ৪ নেতা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ২০ বছরের ময়লার ভাগাড়ে বালুচাপা লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান ত্রিবেদীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১১:১৩ পিএম
বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে দুই দেশের জনগণের কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা ক্রমেই বাড়ছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ।

অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ভারতীয় হাইকমিশনার।

অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তাও পড়ে শোনান তিনি। পরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)