Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরে চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান ত্রিবেদীর দ্রুতই বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর মেডিকেল পরীক্ষায় ‘পুরুষ’ শনাক্ত, নারী বিভাগে নিষিদ্ধ দুই বাংলাদেশি অ্যাথলেট বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ ৪ নেতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১০:৩৩ পিএম
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামের ওই পোস্টে নুরুল হক নুর লিখেছেন, ‘কুষ্টিয়া (কুষ্টিয়ায়) গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে।’

তিনি দাবি করেন, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

হামলার নিন্দা জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’

পোস্টের সঙ্গে তিনি তাঁর দলের এক নেতা ও আরও একজন ব্যক্তির রক্তাক্ত পায়ের ছবি সংযুক্ত করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)