Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পতিত স্বৈরাচার আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৮:৫৫ এ এম
পতিত স্বৈরাচার আর বাংলাদেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচারী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী ও পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করলে সে বিষয়ে সবাই একমত। এ প্রশ্নে সারা দেশের নাগরিক ঐক্যবদ্ধ।

শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ ঘটনার বিচার করা হবে।

তিনি আরও বলেন, পতিত অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। তবে সরকার ধৈর্যের সঙ্গে আইনি প্রক্রিয়ায় এসব অপচেষ্টা মোকাবিলা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অযথা উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণ করা হয়েছে।

এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা বাংলাদেশে অরাজকতা তৈরি করতে চায়, তারাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের চিহ্নিত করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)