Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● মঙ্গলবার চট্টগ্রামে প্রধানমন্ত্রী ও জামায়াত আমির, নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা ● দেশবাসী তাকিয়ে আছে, কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম ● ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপোর ‘মেক ইওর পূজা মোমেন্ট’ কনটেস্ট ● লালমোহনে মাদকসহ যুবক গ্রেফতার ● চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ● সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী ● পূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন ● পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ● চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১২ বছরের পুরোনো বই ● দেশে প্রথমবার ইউএনও সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ০৬:৪২ পিএম
দুর্গাপূজার শিক্ষা হোক সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা: এলজিআরডি মন্ত্রী

দুর্গাপূজার শিক্ষা থেকে সত্য প্রতিষ্ঠা ও অন্যায় দূর করার প্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়-অবিচার দূর করতে মানুষকে নিরন্তর সংগ্রাম করতে হয়। মা দুর্গার শিক্ষা থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায় প্রতিষ্ঠার প্রেরণা পাওয়া যায়।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটির আয়োজনে দুর্গাপূজা পরিদর্শন ও মহাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী শারদ সংকলন ‘সৌহার্দ-১৪৩৩’-এর মোড়ক উন্মোচন করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দুর্গাপূজা বাংলার আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রবাহে এই অঞ্চলের দুর্গাপূজার ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পূজার আয়োজনের পাশাপাশি সংগীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ। এসব ঐতিহ্য সংরক্ষণ করা সবার দায়িত্ব।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। কে কোন ধর্মের বা কোন বর্ণের, তা বিবেচ্য বিষয় নয়; আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের গর্বের পরিচয়।

মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের যে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, সেই সম্প্রীতি ও সৌহার্দ্যের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি পরিচয়ে গর্বিত হয়ে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে দেশকে বিশ্বের বুকে শান্তির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে—এটাই প্রত্যাশা। সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশকে বিশ্বের বুকে শান্তির উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটি-২০২৬-এর সভাপতি বিশ্বজিৎ বৈশ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য শ্রী সমর চন্দ্র পাল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূইয়া।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)