নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার প্রণোদনা দিলেও আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্যে তা প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, সরকারি সেবা ও সহায়তা কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসনিক ব্যবস্থার সংস্কার জরুরি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শরৎ উৎসব ও নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, শুধু রাজনৈতিক সংস্কার করলেই চলবে না; আমলাতন্ত্র, সিভিল প্রশাসন, প্রকৌশল বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোরও কার্যকর সংস্কার প্রয়োজন।
নতুন বাংলাদেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান কায়সার কামাল।
তিনি আরও বলেন, দেশ গঠনে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।