Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী পার্বত্য তিন জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ এনসিপির ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে বহুতল ভবন নির্মাণ, নেই নজরদারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা বেগম বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখল করলে কঠোর ব্যবস্থা: রিজভী রাজস্ব আহরণে গতি, এনবিআরের কঠোর কর্মপরিকল্পনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৬:৪৯ পিএম
বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি

বাংলাদেশ ও চীনের মধ্যকার পিপল-টু-পিপল কানেক্টিভিটি আরও শক্তিশালী করতে শিক্ষাকে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চীন সরকারের আমন্ত্রণে সফররত মাহদী আমিন বেইজিংয়ে আয়োজিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

মাহদী আমিন বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় পৌঁছায়। বর্তমান সরকারও চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার হলো নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা। এ লক্ষ্য বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তা বাধ্যতামূলক করার পাশাপাশি তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে মান্দারিনসহ তৃতীয় ভাষা শেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষাব্যবস্থাকে আরও সার্বজনীন ও কর্মমুখী করার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, চীনের শীর্ষস্থানীয় পলিটেকনিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ বাড়ানো, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ এবং আধুনিক ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চীনের বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, ‘উভয় দেশের মধ্যে নিয়মিত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় বাড়াতে হবে। একই সাথে চীনে বর্তমানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে নিবিড় সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়াসহ চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় যৌথ আন্তর্জাতিক সেবা কেন্দ্র ‘চীন-বাংলাদেশ শিল্প ও শিক্ষা একীকরণ আন্তর্জাতিক সেবা কেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)