Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী পার্বত্য তিন জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ এনসিপির ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে বহুতল ভবন নির্মাণ, নেই নজরদারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা বেগম বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখল করলে কঠোর ব্যবস্থা: রিজভী রাজস্ব আহরণে গতি, এনবিআরের কঠোর কর্মপরিকল্পনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জমি বিরোধে ২৪ ঘণ্টায় দুই দফা হামলা, শিবচরে বিএনপি নেতা আহত

জেলা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৫:০৮ পিএম
জমি বিরোধে ২৪ ঘণ্টায় দুই দফা হামলা, শিবচরে বিএনপি নেতা আহত

মাদারীপুরের শিবচরে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা হামলার অভিযোগ উঠেছে। এতে ভদ্রাসন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামাল মাদবর, তার বাবা ও ভাই আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জামাল মাদবরের ভাষ্য, তারা প্রায় পাঁচ বছর ধরে ২০ শতাংশ জমিতে কৃষিকাজ করে আসছেন এবং নিয়মিত ওই জমির খাজনা পরিশোধ করছেন। চলতি মৌসুমেও সেখানে ধান চাষ করা হয়। ধানের ফলন ভালো হওয়ার পর জমির মালিকপক্ষ জমি ফেরত চাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এরফান মাদবরের সঙ্গে আলোচনা করে ধান কাটার পর জমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

জামালের অভিযোগ, ২৩ আগস্ট রোববার রাত ১১টার দিকে দুলাল বেপারী, রাজিব বেপারী, রাশেদুল বেপারী ও মতি বেপারীসহ কয়েকজন লাঠিসোঁটা ও রড নিয়ে তাদের ওপর হামলা করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে ও তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি ভদ্রাসন ইউনিয়ন পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন।

জামাল জানান, অভিযোগের পর ফাঁড়ির ইনচার্জ মজান্মেল তাকে ২৪ আগস্ট সোমবার সকালে ফাঁড়িতে দেখা করতে বলেন। পরে সকালে বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে অটোরিকশায় ফাঁড়ির উদ্দেশে রওনা হন তিনি। ফাঁড়ির কাছাকাছি পৌঁছালে দুলাল বেপারী ও তার সহযোগীরা আবারও তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন জামাল। এতে তারা ফাঁড়িতে পৌঁছাতে পারেননি বলেও দাবি করেন তিনি।

জামাল মাদবর আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এর আগেও বিভিন্নভাবে তাদের হয়রানি করেছেন। তার দাবি, দুলাল বেপারী আওয়ামী লীগ সরকারের সময়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও এলাকায় তার প্রভাব ও আধিপত্য রয়েছে বলে অভিযোগ করেন জামাল।

জামাল মাদবর বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। একই সঙ্গে ভবিষ্যতে যেন আমাদের ওপর আর কোনো হামলা না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে ভদ্রাসন ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজাম্মেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে অভিযুক্ত দুলাল বেপারী ও তার সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে যুক্ত করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)