Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী পার্বত্য তিন জেলা পরিষদে দলীয়করণের অভিযোগ এনসিপির ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা চরফ্যাশনে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে বহুতল ভবন নির্মাণ, নেই নজরদারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব রওশন আরা বেগম বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখল করলে কঠোর ব্যবস্থা: রিজভী রাজস্ব আহরণে গতি, এনবিআরের কঠোর কর্মপরিকল্পনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজস্ব আহরণে গতি, এনবিআরের কঠোর কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৬:২৮ পিএম
আপডেট : বুধবার, ২৬ আগস্ট,২০২৬, ০৬:৪৩ পিএম
রাজস্ব আহরণে গতি, এনবিআরের কঠোর কর্মপরিকল্পনা

রাজস্ব আদায়ে গতি ফেরাতে নতুন কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি অনুষ্ঠিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এর পর রাজস্ব প্রবৃদ্ধি বাড়ানো ও করজাল সম্প্রসারণে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সক্রিয় হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের নেতৃত্বে দেশের সব রাজস্ব কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মেলনে ২০২৬ সালের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং তা বাস্তবায়নে বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয়। এসব সিদ্ধান্তের মাধ্যমে রাজস্ব আহরণের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

রাজস্ব প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে কর, শুল্ক ও ভ্যাট সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে শুল্ক ও ভ্যাট ফাঁকি ঠেকাতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর পাশাপাশি মাঠপর্যায়ে অডিট কার্যক্রম আরও সক্রিয় করা হয়েছে।

করদাতাদের সেবা সহজ করার পাশাপাশি কর ফাঁকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগে রাজস্ব আহরণের কার্যক্রমও আরও গতিশীল হয়েছে।

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের নেতৃত্ব ও কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ২০২৬ সালের নির্ধারিত সূচক ও রাজস্বসংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে অগ্রগতি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তাদের পেশাদারিত্বের পাশাপাশি কঠোর মনিটরিং অব্যাহত থাকলে রাজস্ব আহরণের বর্তমান গতি আগামী দিনে আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)