Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত চিকিৎসার আহ্বান বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে: ড. মঈন খান মন্ত্রিত্ব ছেড়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, জাতীয় স্বার্থে আপস নয় তথ্যমন্ত্রী হলেন আন্দালিভ রহমান পার্থ ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের অনুমোদন ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দীন জাকারিয়াকে চরমোনাই মাদ্রাসায় সংবর্ধনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ১২:১৪ এ এম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ গ্রহণের পর প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি।

স্বাক্ষর শেষে নির্ধারিত আসনে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)