Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ইবির জুলাই ৩৬ হলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশেষ আয়োজন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টেকনাফে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগ আকর্ষণে আট অগ্রাধিকার প্রকল্প দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হরমুজ ইস্যুতে শুক্রবার ইরান-ওমান সমঝোতার সম্ভাবনা ‘৫০-৫০’ ভক্তদের আবেগে ভাসালেন দেব-শুভশ্রী ছাত্রলীগের বিচার না হওয়া আমাদের জন্য লজ্জার: কুবি শিবির রাজধানীর তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৫৭
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের নতুন ডিজি তারঘীবুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৮:০৬ পিএম
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের নতুন ডিজি তারঘীবুল ইসলাম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন টেলিযোগাযোগ কর্মকর্তা তারঘীবুল ইসলাম। বর্তমানে তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানিতে মহাব্যবস্থাপক হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন।

গত রোববার (২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এবং বর্তমানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানিতে প্রেষণে কর্মরত তারঘীবুল ইসলামকে বদলিপূর্বক বিটিআরসির মহাপরিচালক হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে তার নাম ‘তারঘীবুল আলম’ উল্লেখ করা হলেও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির দাপ্তরিক ওয়েবসাইটে তার নাম ‘তারঘীবুল ইসলাম’ হিসেবে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় নাম একই ব্যক্তিকে নির্দেশ করে এবং তার প্রকৃত নাম তারঘীবুল ইসলাম।

এদিকে, তারঘীবুল ইসলাম বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর কন্যা শামামা শাহরীন হাফিজ টিয়ার স্বামী।

এর আগে, গত ২৮ জুলাই বিটিআরসির স্পেকট্রাম বিভাগের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হককে সশস্ত্র বাহিনীতে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হিসেবেই তারঘীবুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)