Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

শেরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া ঢাকাকে বাসযোগ্য করতে সরকার-নাগরিকের সম্মিলিত উদ্যোগ জরুরি হিলি স্থলবন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচ যাত্রা শুরু করলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮০ মুক্তাগাছায় গণমাধ্যমকর্মীর জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার ১৭ বছরের বঞ্চনার কারণেই জুলাই অনিবার্য হয়ে উঠেছিল’: রাবি উপাচার্য বিরোধী দল ছাড়াই কাল সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব এককভাবে কারও নয়: রুহুল কবির রিজভী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৭:২৮ পিএম
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

rupalibangla প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে আগামী ৯ আগস্ট চট্টগ্রামের তিনটি ক্ষতিগ্রস্ত উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এখন পর্যন্ত সফরসূচি চূড়ান্ত রয়েছে।”

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে দলীয়ভাবেও তাকে স্বাগত জানাতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

জানা গেছে, সফর উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী এসব পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্ধারিত স্থানে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। সেখান থেকে তিনি পশ্চিম বাঁশখালী এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেবেন এবং ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি ঘর আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে তাকে এবং দলের সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। তিনি জানান, দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সফরসূচি পাইনি। তবে চূড়ান্ত নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)