Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন রাষ্ট্রপতি বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি: ট্রাম্প প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দিল্লির আমন্ত্রণ মোরেলগঞ্জে খাল পুনঃখনন শেষে ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত ইডিএফ ঋণের নতুন নীতিমালা, খেলাপি হলে মিলবে না নতুন সুবিধা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর ময়মনসিংহে ১০০ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩ গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হজের নিবন্ধন নিয়ে যা জানালো মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ১০:৫৩ এ এম
হজের নিবন্ধন নিয়ে যা জানালো মন্ত্রণালয়

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজের প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (২২ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাক-নিবন্ধনকারীরা এককালীন পূর্ণ টাকা পরিশোধ করে একবারে চূড়ান্ত নিবন্ধন সারতে পারবেন অথবা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে বাকি টাকা পরিশোধের সুযোগ পাবেন। এবারও ১৫ বছরের কম বয়সীদের হজে যাওয়ার সুযোগ নেই এবং বয়সের ঊর্ধ্বসীমার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মারাত্মক দীর্ঘস্থায়ী ব্যাধি, সংক্রামক রোগ ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

নিবন্ধনের জন্য ন্যূনতম ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। সোনালী ব্যাংক বা এজেন্সির অনুমোদিত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে। হজযাত্রীদের নির্ধারিত কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। যেকোনো প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে কল করে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)