Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন: মোস্তফা জিকো যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা আবারও জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী, আসছে ‘ভালোবাসার গল্প’ স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই নতুন পরিচালক নিয়োগ উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেফতার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল এনসিপি ৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ আজও মেসিদের বুকে শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৬:১২ পিএম
দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। একই সঙ্গে গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তীরের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)