Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ৮ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আগাম অভিনন্দন: মোস্তফা জিকো যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা আবারও জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী, আসছে ‘ভালোবাসার গল্প’ স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই নতুন পরিচালক নিয়োগ উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেফতার নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল এনসিপি ৫০ বছর আগে এক ইহুদির তৈরি ‘লোগো’ আজও মেসিদের বুকে শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১১:০৪ এ এম
বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে পৃথক দুটি আদেশে শুধু চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

এদিকে, টানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসের এক দিনে সর্বোচ্চ।

ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে দেয়াল ও পাহাড়ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বহু গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।

এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। রেললাইনে পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন দীর্ঘ সময় আটকে থাকে।

কক্সবাজারেও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জেলার উখিয়ার রোহিঙ্গা শিবিরে ১৯৩টি ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি সদর, টেকনাফ, রামু, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)