Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ি জেলা প্রশাসন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যুবরাজের বিশেষ চিঠি হস্তান্তর জাতীয় সঞ্চয় স্কিমের সুদহার অপরিবর্তিত, ডিসেম্বর পর্যন্ত বহাল আগের হার ভিসা জটিলতায় দুবাইয়ে আটকা সাবেক কনস্যুলেট কর্মী, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের জাকির হোসেনের চুক্তি বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ঈশ্বরগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি ব্রাজিলের হারে উল্লাসে মেতে উঠলেন মেহজাবীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ-প্যালেস্টাইন সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৬:৩৫ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৬:৪৯ পিএম
বাংলাদেশ-প্যালেস্টাইন সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। সাক্ষাৎকালে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য একটি যৌথ সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আমন্ত্রণপত্রটি যৌথভাবে পাঠিয়েছেন স্পেনের সংস্কৃতি মন্ত্রী আর্নেস্ট উরতাসুন দোমেনেখ এবং প্যালেস্টাইনের সংস্কৃতি মন্ত্রী ইমাদ এ. হামদান।

আমন্ত্রণপত্র গ্রহণ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী আন্তর্জাতিক এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সংস্কৃতি বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শান্তি ও সংলাপের গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি জানান, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং তাঁর দাপ্তরিক সময়সূচি বিবেচনা করে আমন্ত্রণটি ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে।

বৈঠকে বাংলাদেশ ও প্যালেস্টাইনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়। সংস্কৃতি মন্ত্রী বলেন, স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্যালেস্টাইনের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। শিল্পী ও সাংস্কৃতিক দল বিনিময়, যৌথ প্রদর্শনী, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক সংলাপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের শেষে সংস্কৃতি মন্ত্রী সফরের জন্য প্যালেস্টাইনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তাঁর কূটনৈতিক দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)