Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘অহঙ্কার একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে’: সোহেল তাজ ভিক্ষুকের ৭০ টাকার ভালোবাসার প্রতিদান, নতুন ঘর উপহার দিলেন এমপি শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ, উত্তপ্ত ফুলবাড়িয়া তিন মিনিটে ৮৬ বার ‘স্যার’, ভাইরাল কৃষি কর্মকর্তার বক্তব্য
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণকে সঠিক ধারণা দেয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৭:০৩ এ এম
দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণকে সঠিক ধারণা দেয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত বেশি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং সে অনুযায়ী মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক সাধারণ সভা-২০২৬ ও রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি, সংঘাত ও নৈরাজ্যের সৃষ্টি হয়। তাই বিশেষ করে বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ শুধু তথ্যের জন্য নয়, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পর্কেও গণমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করে।

তিনি বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের কার্যক্রমের স্বচ্ছ প্রতিফলন জনগণের সামনে তুলে ধরে। গণমাধ্যমের বস্তুনিষ্ঠতার ওপরই নির্ভর করে নাগরিকরা রাষ্ট্র পরিচালনার সঠিক মূল্যায়ন করতে পারেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আয়না যেমন নিখুঁত না হলে মানুষের বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি বস্তুনিষ্ঠ না হলে গণমাধ্যমও রাষ্ট্র ও সমাজের ভুল চিত্র তুলে ধরে। সত্য বিকৃত হলে সমাজে নানা ধরনের বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের দায়িত্বও অন্যদের তুলনায় বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে যেমন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, তেমনি ভুয়া ছবি, ভিডিও ও তথ্য তৈরির মতো নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এই বাস্তবতায় আইনের দ্রুত সংস্কার ও আধুনিকায়ন প্রয়োজন।

তিনি জানান, সরকার ইতোমধ্যে দেশের সাইবার আইন পর্যালোচনার কাজ শুরু করেছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ একটি কমিটি গঠন করেছে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইসিটি মন্ত্রীসহ তিনি সদস্য হিসেবে রয়েছেন।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়নে সরকার ল’ রিপোর্টার, আইনজীবী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় আইনি সংস্কারে ল’ রিপোর্টার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এলআরএফের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)