Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

লজ্জায় মুখ লুকায় লজ্জাবতী, এখন আর চোখে পড়ে না আগের মতো ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে স্থান পেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাজেটে সিগারেটের মূল্যবৃদ্ধি: জনস্বাস্থ্য সুরক্ষায় কতটা কার্যকর? ‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ নীলের আভায় রাজকীয় রূপে ধরা দিলেন অপু বিশ্বাস চাকরি দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, বিবাহিতদেরও আবেদনের সুযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমের নৈতিকতা বিষয়ে কর্মশালা এই বিশ্বকাপেই নিজেকে প্রমাণ করবে ভিনিসিউস: রবার্তো কার্লোস নতুন গিলাফে সজ্জিত হচ্ছে পবিত্র কাবা বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু : চিফ প্রসিকিউটর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তোলার পরামর্শ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১২:১৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১২:৪০ পিএম
যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তোলার পরামর্শ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

“আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যা পরবর্তীতে দেশের অন্যান্য পৌরসভায়ও অনুসরণ করা যাবে। অতীতে কী কী সমস্যা ছিল তা সঠিকভাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করতে হবে।”

আজ ১৬ জুন ২০২৬, মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। 

সভায় যশোর পৌরসভার চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটিকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রকল্পের অডিট সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদনে বিদ্যমান প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করার পাশাপাশি বাউন্ডারি ওয়াল, ইটিপি (Effluent Treatment Plant), প্রয়োজনীয় বাজেট এবং শতভাগ কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিকে এখন থেকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে। তিনি সংশ্লিষ্ট প্রকল্পসমূহের পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা, পরিবেশগত প্রয়োজন এবং স্থানীয় চাহিদাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসকসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী, কনসালটেন্ট সংস্থা 'দি স্কেট লিমিটেড' ও 'ওয়েস্ট কনসার্ন'-এর প্রতিনিধি এবং স্থানীয় সরকার বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।চ

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)