Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ● বিজিবির তিন অভিযানে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ ● বোরহানউদ্দিনের ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ● চরফ্যাশনের চরে আগাম তরমুজ চাষ: ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি ● অবশেষে ভোলার গ্যাস পরিবহনে পাইপলাইন নির্মাণের সিদ্ধান্ত পেট্রোবাংলার ● জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দেওয়ার ঘোষণা, শিক্ষার্থীসহ পাবেন যারা ● প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ ● হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ● পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৫:৩৫ পিএম
হাম উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৯০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৯৫ জনে পৌঁছে ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। মোট ১ হাজার ৪৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনের। এ সময়ের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের হাম শনাক্ত হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)