Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকারের বক্তব্যে কী বার্তা? সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: হুমায়ুন কবির ‘নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’: গোলাম পরওয়ার জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ বইয়ের বাইরে জীবন শেখাবে প্রাথমিকের নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন আবারও বাড়লো স্বর্ণের দাম প্রথম ধাপের একাদশ শ্রেণির ভর্তির ফল রাত ৮টার পর ৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ১০:০১ পিএম
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী-পুরুষকে জড়ো করে রাখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলার বাসিন্দা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের তথ্যমতে, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাচারের চেষ্টা করে আসছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)