Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকারের বক্তব্যে কী বার্তা? সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: হুমায়ুন কবির ‘নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’: গোলাম পরওয়ার জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ বইয়ের বাইরে জীবন শেখাবে প্রাথমিকের নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন আবারও বাড়লো স্বর্ণের দাম প্রথম ধাপের একাদশ শ্রেণির ভর্তির ফল রাত ৮টার পর ৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ১১:০৮ পিএম
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

rupalibangla তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র আছে। সাংবাদিকতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরাধবিষয়ক সাংবাদিকদের ঝুঁকি ও চ্যালেঞ্জের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টারদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং অনেক সময় তাদের চড়া মূল্য দিতে হয়। বাংলাদেশে সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার মতো কার্যকর ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। কতখানি করতে পারবেন, তা জানেন না; তবে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই কাজ করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে তারা তার পাশে পাবেন এবং সরাসরি এসে কথা বলতে পারবেন। নিজের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যাগুলো তিনি সহজেই উপলব্ধি করেন।

আন্দালিভ রহমান বলেন, তার মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর-সংস্থার প্রতিটিই গুরুত্বপূর্ণ এবং সবগুলোর প্রতিই তার দায়িত্ব রয়েছে। গত ১৭ বছরে একটি ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, সেখান থেকে সবকিছুকে পুনরায় সঠিক ধারায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, একটি খালি জায়গায় নতুন ভবন নির্মাণ করা সহজ। কিন্তু পুরোনো ও জরাজীর্ণ ভবন সংস্কার করে দাঁড় করানো অনেক বেশি কঠিন কাজ।

সাংবাদিকদের যেকোনো যুক্তিসঙ্গত প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজন মনে হলে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। সবাই মিলে সমস্যার সমাধান করা হবে এবং সরকার সাংবাদিকদের পাশে আছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)