Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বাংলাদেশ-ভারত সম্পর্ক: স্পিকারের বক্তব্যে কী বার্তা? সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য: হুমায়ুন কবির ‘নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না’: গোলাম পরওয়ার জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ বইয়ের বাইরে জীবন শেখাবে প্রাথমিকের নতুন কারিকুলাম: ববি হাজ্জাজ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন আবারও বাড়লো স্বর্ণের দাম প্রথম ধাপের একাদশ শ্রেণির ভর্তির ফল রাত ৮টার পর ৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আবারও বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৯ পিএম
আবারও বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ডলারের দর কিছুটা কমে আসা, তেলের দামে স্থিতিশীলতা এবং মার্কিন বন্ডের সুদের হার কমার প্রভাবে বুধবার (১৬ সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়। তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের দিকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৪ দশমিক ৩৬ ডলারে উঠেছে। এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ ডলারে দাঁড়িয়েছে।

জেফরিজের মালিকানাধীন ট্রাডুর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস তজাবোরাস বলেন, ডলারের শক্তি কমে আসা, তেলের দামে কিছুটা স্থিতি এবং মার্কিন বন্ডের সুদের হার কমে যাওয়ার কারণে স্বর্ণের দাম বেড়েছে।

তবে স্বল্পমেয়াদে স্বর্ণের দামের প্রবণতা এখনো নিম্নমুখী বলে মনে করেন তিনি। তাঁর মতে, ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত স্বর্ণের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা আয় দেয় না এমন স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। ফলে উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করে।

তজাবোরাস বলেন, সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে অপরিশোধিত তেল ও ভোক্তা পর্যায়ে দাম বেশি থাকলে মুদ্রানীতি আরও কঠোর করার চাপ তৈরি হতে পারে। এতে স্বর্ণের দামের ওপরও চাপ পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাড়ায় ডলারের ওপর আস্থা কমছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের মতো বাস্তব সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।

চলতি সপ্তাহে আরও কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত জানাবে। শুক্রবার ব্যাংক অব জাপান সুদের হার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে। পাশাপাশি ভবিষ্যতে ঋণের ব্যয় আরও বাড়ানোর ইঙ্গিতও দিতে পারে।

ভূরাজনৈতিক উত্তেজনাও প্রভাব ফেলছে
ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানিয়েছেন, মক্কার দক্ষিণে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি হুতি ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি পবিত্র নগরী মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

অন্যান্য ধাতুর দাম
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৭১ দশমিক ৬৫ ডলারে নেমেছে। আর প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৪ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স

দেশের বাজারে স্বর্ণের দাম
এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)