Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ০৬:৫৩ পিএম
উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদায়নপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার যে কর্মস্থলের নাম উল্লেখ করা হয়েছে, এরই মধ্যে তার দপ্তর বা কর্মস্থলে পরিবর্তন হয়ে থাকলে বর্তমানে যে দপ্তরে কর্মরত আছেন, সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী তাদের পদোন্নতি-সংক্রান্ত আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে দাখিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)