Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের কঠোর নির্দেশনা হোয়াইট হাউস ছাড়ছেন ক্যারোলিন লেভিট, উত্তরসূরি হওয়ার দৌড়ে যারা দেশের বাজারে কমল সোনার দাম যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়ানোর দল: এমপি সাকিলা ফারজানা চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি টেকনাফে সাগরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৬:৩৩ পিএম
যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা ট্রেনটি আটকা পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় রেললাইনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় যমুনা ট্রেনটি সেখানে আটকা পড়ায় ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা রেলপথে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন।

তিনি বলেন, পরে আন্দোলনকারীদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে আন্তনগর যমুনা ট্রেনটি মশাখালী এলাকা ছেড়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর পরই ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি চালু হলে এ এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। তাই তাদের দীর্ঘদিনের দাবিটি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)