Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৬ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

গ্রেপ্তার হলেন জোড়পূর্বক চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযুক্ত ২ জন জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী ভোক্তা অধিকার সংগঠন সিওয়াইবি কুবির নেতৃত্বে জোবাইর-রাহীম বাকৃবির ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন ড. বাহানুর ‘জামায়াত-শিবিরের বাঁচার জন্যও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন’ টেকনাফে জমি বিরোধে বিএনপি নেতার লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থী নিহত রাতের মধ্যেই দেশের ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস করদাতাদের জন্য এনবিআরের চার নির্দেশনা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাজ্জাদ হোসেন রনি, সিনিয়র রিপোর্টার

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৯:৫০ পিএম
ফরিদপুর বিভাগ হবে, সিটি করপোরেশনও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় ফরিদপুর বিভাগ হবে এবং পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হবে।”

তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে এবং প্রধানমন্ত্রীও অনুমোদন দিয়েছেন। দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

নিজের নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দার কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে অনেক কৃষক উৎপাদিত পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ সংরক্ষণের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান।

ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে তিনি বলেন, “ফরিদপুর একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়েছেন। অবশ্যই ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)