নিউজ ডেস্ক
গরিবের ডাক্তার হিসেবে সুপরিচিত চিকিৎসক ও সমাজসেবক অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তিনি ১৯৩৭সালে কিশোরগঞ্জের কটিয়াদীতে জন্ম নেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও আজীবন মানবসেবায় নিবেদিত ছিলেন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমূল্য বণিকের আত্মার মঙ্গল কামনায় কিশোরগঞ্জের কটিয়াদীর রাধা গোবিন্দ জিউর মন্দিরে পারিবারিকভাবে মাঙ্গলিক ক্রিয়াদির আয়োজন করা হয়েছে।
এ ছাড়া প্রয়াতের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও সব শুভানুধ্যায়ীকে পরলোকগত আত্মার মঙ্গল কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।