Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না: তথ্য উপদেষ্টা ● ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ● দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ● লালমোহনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী ● লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা! ● ডানপন্থী ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান নেতানিয়াহুর ● ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭১ ● স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনকে আহ্বান জুবাইদা রহমানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৫:২২ পিএম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৫

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে ১ হাজার ২৯৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে ১ হাজার ২৩২ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৩ জন।

গত ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৫৪১ জন।

এ সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)