Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না: তথ্য উপদেষ্টা ● ৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক ● দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ● লালমোহনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী ● লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা! ● ডানপন্থী ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান নেতানিয়াহুর ● ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭১ ● স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনকে আহ্বান জুবাইদা রহমানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭১

নিউজ ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৫:৪০ পিএম
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি মৌসুমে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৯৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪১ জন, খুলনা বিভাগে ২৫০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ১১২ জন, বরিশাল বিভাগে ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪২৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৪১৫ জন রোগী ভর্তি রয়েছেন।

এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৪১৩ জন।

অন্যদিকে, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর এ রোগে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)