Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

‘এক রাতের পারিশ্রমিক জানতে চাইত ওরা, একাধিক কুপ্রস্তাব আসত’ অনংশার বিস্ফোরক অভিজ্ঞতা মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন ব্রিকস সম্মেলনে বড় চ্যালেঞ্জ হতে পারে ‘মধ্যপ্রাচ্য ইস্যু’ মার্কিন নিষেধাজ্ঞার মুখেও অবিচল ইরান এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা শিক্ষার্থীর কল্যাণ নিশ্চিত করা একজন শিক্ষকের মূল দায়িত্ব হওয়া উচিত: আনোয়ারউল্লাহ চৌধুরী নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক কর্মশালা শুরু ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর লালমোহনে ৩০ হাজার শলাকা অবৈধ বিদেশি সিগারেট জব্দ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:০৯ এ এম
সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত থাকলে তাঁর পরিবর্তে কে দায়িত্ব পালন করবেন, প্রজ্ঞাপনে সেটিও নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে নির্ধারিত মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে তিন মন্ত্রী
প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুপস্থিত থাকলে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: সংসদীয় দায়িত্ব পালন করবেন ড. আব্দুল মঈন খান। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

খাদ্য মন্ত্রণালয়: দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: দায়িত্ব পালন করবেন আন্দালিব রহমান। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: দায়িত্ব পালন করবেন এম রশিদুজ্জামান মিল্লাত। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: দায়িত্ব পালন করবেন সাচিং প্রু। তিনি অনুপস্থিত থাকলে সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
এর আগে ২১ আগস্ট মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে ছয়জন শপথ নেন। শপথের পর তাঁদের মধ্যে দপ্তর বণ্টনের পাশাপাশি একজন পুরোনো মন্ত্রীর দায়িত্বও পুনর্বণ্টন করা হয়।

ড. আব্দুল মঈন খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাচিং প্রু পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আন্দালিব রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী হুমায়ন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

এই সাতজনের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টনের পর জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন করে দায়িত্ব বণ্টন করল সরকার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)