Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা শিক্ষার্থীর কল্যাণ নিশ্চিত করা একজন শিক্ষকের মূল দায়িত্ব হওয়া উচিত: আনোয়ারউল্লাহ চৌধুরী নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক কর্মশালা শুরু ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর লালমোহনে ৩০ হাজার শলাকা অবৈধ বিদেশি সিগারেট জব্দ ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-নয়াদিল্লি কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, জনতার পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ১০:০১ পিএম
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সরকার আরও দক্ষ হবে এবং নাগরিক সেবা সহজ ও দ্রুত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

সোমবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন ইডিজিই প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘Strategic Use of AI Tools & Cyber Security for PMO Officials’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সরকার দ্রুত ও কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে পারবে, প্রশাসনিক জটিলতা কমবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

তিনি বলেন, এআইনির্ভর জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ বাড়ানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধিতেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘আমাদের লক্ষ্য শুধু প্রযুক্তির ব্যবহার দেখানো নয়; বরং প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ করা’—উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি স্মার্ট প্রশাসন গড়ে তুলতে চায়, যেখানে নাগরিকরা দ্রুত ও সহজে সেবা পাবেন, সিদ্ধান্ত হবে তথ্যভিত্তিক এবং প্রশাসন হবে আরও কার্যকর, দক্ষ ও জনবান্ধব।

তিনি বলেন, কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব ও ডিজিটাল বিপ্লবের পর বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্র পরিচালনা, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, এআইয়ের সঠিক ব্যবহার প্রশাসনকে আরও দক্ষ, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে পারে। তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, কাজের গতি বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প নয়; বরং মানুষের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর শক্তিশালী হাতিয়ার। প্রযুক্তি কখনো মানুষের প্রজ্ঞা ও নেতৃত্বের বিকল্প হতে পারে না। বরং এআই প্রজ্ঞাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

প্রশিক্ষণের প্রকৃত সফলতা কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগের ওপর নির্ভর করবে উল্লেখ করে তিনি বলেন, এই জ্ঞান সরকারি দপ্তরের শ্রমসাধ্য কাজ ও সাইবার ঝুঁকি ব্যবস্থাপনাকে সহজ করবে।

তিনি আরও বলেন, স্মার্ট জনপ্রশাসন নিয়মিত ও পুনরাবৃত্তিমূলক কাজের চাপ কমিয়ে কর্মকর্তাদের আরও গুরুত্বপূর্ণ ও সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার সুযোগ করে দেবে। এতে প্রশাসনিক দক্ষতা বাড়বে এবং নাগরিকরা দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পাবেন।

প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নতুন চ্যালেঞ্জও আসবে উল্লেখ করে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের নতুন দক্ষতায় প্রশিক্ষিত করতে হবে। বিশেষ করে এআই সম্পর্কে মৌলিক জ্ঞান, ডিজিটাল দক্ষতা ও তথ্য বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেন, মানুষের দক্ষতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগিয়ে হিউম্যান-এআই সহযোগিতা বাড়ানো ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, পর্যায়ক্রমে সব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়েও নিয়মিত কাজ করছে।

তিনি জানান, খুব শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। এআই টুলসের কার্যকর ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কাজের সময় ও শ্রম উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। ইতোমধ্যে এআই অ্যাসিস্ট্যান্ট তৈরির কাজও এগিয়ে চলছে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তার মধ্যে সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন উপদেষ্টা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)