Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিতকরণে মাঠে সমন্বিত অভিযান একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ইরান-আমিরাত দ্বন্দ্ব তুঙ্গে ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব লালমোহনে টমটমের চাপায় স্কুলগামী ৭ বছরের শিশুর মৃত্যু টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, নদীর পানি বৃদ্ধি ও আকস্মিক বন্যার আশঙ্কা ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা, পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দিচ্ছে আল-মানার হাসপাতাল মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর শেষ পোস্ট, কী লেখা ছিল তাতে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯

নিহতদের সবাই বাংলাদেশি, দাবি ইন্ডিয়া টুডের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ১১:৩৭ এ এম
কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯

কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে হতাহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কা করা হচ্ছিল। কারণ নিউ মার্কেট এলাকার এসব আবাসিক হোটেলে বাংলাদেশি পর্যটকদের অনেকেই অবস্থান করেন। তবে ঘটনার পরপরই কলকাতা পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিহতদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে, ইন্ডিয়া টুডে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, নিহত নয়জনই বাংলাদেশি। সংবাদমাধ্যমটির দাবি, চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসরোধ হয়ে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আহত কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)