Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৫:৪৮ পিএম
ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনের সময় বাড়ল

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা প্রথমে ১ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে জানা যায়, সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার কারণে অনেকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। আবেদনকারীদের সুবিধার্থে তাই সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট dss.bhata.gov.bd/online-application-এর মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)