Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর শেষ পোস্ট, কী লেখা ছিল তাতে

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৫:৫৯ পিএম
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর শেষ পোস্ট, কী লেখা ছিল তাতে

ভারতের অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেত্রীর সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট।

গত ১৭ মে অনন্যা রাজ তার শেষ পোস্টটি প্রকাশ করেছিলেন। ফটোশুটের কয়েকটি ছবি দিয়ে তৈরি ওই পোস্টে তাকে কালো স্ট্র্যাপলেস পোশাকে দেখা যায়। সঙ্গে ছিল কালো গ্লাভস ও সোনালি রঙের অলংকার। গাঢ় মেকআপে সেজেছিলেন অভিনেত্রী।

ছবিগুলো পোস্ট করে অনন্যা ক্যাপশনে লিখেছিলেন, ‘কালো থেকে সাদা। এখন উজ্জ্বল হয়ে ওঠার পালা।’

তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই ওই পোস্টের মন্তব্যের ঘরে ভিড় করছেন ভক্তরা। সেখানে অনেকে অভিনেত্রীর মৃত্যুতে শোক ও আবেগঘন বার্তা লিখছেন।

অনন্যার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, ১৫ জুলাই ভোরে অনন্যা মারা গেছে। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল। সেগুলো কাটিয়ে ওঠার জন্য একজন যোদ্ধার মতো লড়াই করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সে ছিল অত্যন্ত দৃঢ়চেতা একজন মেয়ে এবং রানি হিসেবে জীবন কাটিয়েছে। বাচ্চা, তোমার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব। সবাইকে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চাই।’

১৯৯১ সালের ২২ অক্টোবর জন্ম নেওয়া অনন্যা রাজ হিন্দি ও আঞ্চলিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

পরে তেলুগু সিনেমা ‘থাগ্গেদে লে’-তে অভিনয় করেন অনন্যা। পাশাপাশি ত্রিভাষিক চলচ্চিত্র ‘মাদ্রাসি গ্যাং’-এও কাজ করেছেন তিনি।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)