Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

উদ্বোধনেই সীমাবদ্ধ নয়, বাড়বে পিংক বাসের রুট ও সংখ্যা: সড়কমন্ত্রী টানা বৃষ্টিতে জলজটে টেকনাফ, দুর্ভোগে জনজীবন হেলিপ্যাডেই এখন লালমোহন পৌরসভার ময়লার ভাগাড় ‘হ্যালো ডিসি’ অ্যাপে এখন সেবা পাচ্ছেন প্রবাসীরাও রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী দেশের সব মহাসড়কে চালু হবে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ দেশের বাজারে আজ স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু কারচুপির অভিযোগের মধ্যেই জাম্বিয়ায় হিচিলেমার জয়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘হ্যালো ডিসি’ অ্যাপে এখন সেবা পাচ্ছেন প্রবাসীরাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ০৩:০৪ পিএম
‘হ্যালো ডিসি’ অ্যাপে এখন সেবা পাচ্ছেন প্রবাসীরাও

rupalibangla ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ঢাকা জেলা প্রশাসকের কাছে অভিযোগ তুলে ধরছেন এক প্রবাসী। ছবি:

দেশের বাইরে থেকেও এখন ঢাকা জেলার ভূমি ও নাগরিক সেবাসংক্রান্ত সমস্যার প্রতিকার চেয়ে সরাসরি আবেদন করতে পারছেন প্রবাসীরা। ঢাকা জেলা প্রশাসনের চালু করা ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে তাদের জন্য।

সম্প্রতি ইংল্যান্ডপ্রবাসী নাজমুল হোসেন তার জমি দখলের অভিযোগ জানিয়ে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে আবেদন করেন। দীর্ঘদিন দেশে না থাকার সুযোগে তার জমি অন্যরা দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (১২ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাজমুল হোসেন জানান, প্রায় ১৯ বছর ধরে তিনি ইংল্যান্ডে বসবাস করছেন। ২০১৮ সালে রাজধানীর গুলশান-জোয়ার সাহারা এলাকার ক্যান্টনমেন্টের মানিকদিয়ায় আড়াই কাঠা জমি কেনেন। জমি কেনার পর দেশে আসতে না পারায় পাশের কয়েকজন ওই জমি দখল করে নেন বলে অভিযোগ তার।

তিনি বলেন, ‘আমি দেশে না থাকায় আমার জায়গাটি পার্শ্ববর্তী লোকজন দখল করে নিয়েছে। পরে আমার আত্মীয়স্বজনরা সেখানে গেলে তাদেরও হুমকি-ধমকি দেওয়া হয়। ফলে আমি জায়গাটি দখলে নিতে পারিনি। এখন দেশে এসে কীভাবে এর সমাধান করব, সেটি জানতে চাচ্ছিলাম। তখন জানতে পারি, হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে এ বিষয়ে আবেদন করা যায়।’

এরপর তিনি ‘হ্যালো ডিসি’ অ্যাপটি ডাউনলোড করে সেখানে আবেদন করেন। আবেদন পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং সমস্যাটির সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয়, ভূমিসংক্রান্ত বিরোধের প্রতিকার পেতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে।

এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, সংশ্লিষ্ট আইনের আওতায় আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। পরে আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসী নাজমুল হোসেন বলেন, ‘দেশের বাইরে থেকেও যে এভাবে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিজের সমস্যার কথা জানানো এবং প্রতিকারের পথ জানা যায়, এটি আমার জন্য খুবই উপকারী হয়েছে।’

ঢাকা জেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে বিদেশে অবস্থানরত প্রবাসীরাও জমি-জমা, ভূমি, সরকারি সেবা এবং বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সহজেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এতে প্রবাসীদের জন্য ‘হ্যালো ডিসি’ অ্যাপটি দেশের বাইরে থেকেও সরকারি সেবা পাওয়ার একটি কার্যকর মাধ্যম হয়ে উঠছে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘প্রবাসীরা আমাদের দেশের গুরুত্বপূর্ণ অংশ। তারা দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় অনেক সময় নিজেদের জমিজমা বা অন্যান্য নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা হ্যালো ডিসি সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার চেষ্টা করছি। দেশের বাইরে থেকেও যেন একজন প্রবাসী তার সমস্যার কথা আমাদের জানাতে পারেন এবং যথাযথ প্রতিকার পাওয়ার পথ জানতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)