Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১০:৫৫ এ এম
দেশের বাজারে আজ স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

দেশের বাজারে সর্বশেষ শনিবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, আজ মঙ্গলবারও দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দামে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবারও এসব দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)