Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই: গয়েশ্বর রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল ঢাকা গ্যাস-বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল: প্রধানমন্ত্রী লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, বাংলাদেশ ক্রিকেট দলকে স্থানীয় সরকার মন্ত্রীর অভিনন্দন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৩:১০ পিএম
লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে সড়ক পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে ভোলার লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার নিচে পড়ে যায় শিশুটি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে ওই অটোরিকশায় করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তার নানাবাড়ি পশ্চিম চরউমেদ এলাকায় বেড়াতে এসেছিল। তার নানা ছিলেন মৃত জালাল আহমেদ, যিনি পশ্চিম চরউমেদ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)