Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরে চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান ত্রিবেদীর দ্রুতই বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর মেডিকেল পরীক্ষায় ‘পুরুষ’ শনাক্ত, নারী বিভাগে নিষিদ্ধ দুই বাংলাদেশি অ্যাথলেট বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভীসহ ৪ নেতা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ২০ বছরের ময়লার ভাগাড়ে বালুচাপা লেবানন ও সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৫:৪৪ পিএম
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোহসীন, মেডিকেল অফিসার ইউনানি ডা. মো. ইউসুফ, মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান নাবিলা, নার্সিং সুপারভাইজার মোসা. তাছলিমা বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন অংশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় ওয়ার্ড, বারান্দা, ইনডোর, আউটডোর, পুরুষ ও মহিলা বিভাগ, শিশু বিভাগ, বাথরুম, ইমার্জেন্সি রুম, বাইরের ড্রেনসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিনের নিয়মিত কাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ শনিবার আমাদের লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর, আউটডোর, ইমারজেন্সিসহ পুরো এলাকায় বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। এছাড়া এখন থেকে নিয়মিত কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে দুই তিন দিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। রোগী ও রোগীর সাথে আসা ব্যক্তিরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে।”

তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কর্তৃপক্ষের পাশাপাশি রোগী, স্বজন ও স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সবাইকে সচেতন হতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)