নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার এই কার্যক্রমের দৃশ্য প্রকাশ পায়।
ভিডিওতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে হাতে একটি বড় বাকেট নিয়ে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সেখান থেকে ছোট ছোট খাবারের প্যাকেট বের করে জানাজায় অংশ নেওয়া নারী, পুরুষ ও শিশুদের হাতে তুলে দিচ্ছেন।
খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে কোমে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ সময় শহরের বিভিন্ন সড়ক, খোলা প্রান্তর এবং অস্থায়ী সেবাকেন্দ্রে অসংখ্য স্বেচ্ছাসেবী আগত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
এই মানবিক কার্যক্রমে ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশ নেন। তারা শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ফল, কেক, নাশতা ও অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করেন।
একই উদ্যোগে অংশ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীও শিক্ষার্থীদের সঙ্গে খাবার বিতরণ করেন এবং তাদের মানবিক কর্মকাণ্ডের প্রতি সংহতি ও সমর্থন জানান।