Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ৪ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী বাড়ল, পরিপত্র জারি ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার সোনার দামে বড় লাফ, ভরি ছাড়াল ২ লাখ ২৮ হাজার আলজেরিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড মুরগির দাম বেড়েছে, চালের বাজারেও নেই স্বস্তি ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি লাল পতাকায় মোড়ানো খামেনির কফিন, শুরু বিদায় প্রক্রিয়া আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা: জেনিফার ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা খামেনির জানাজায় সাড়ে ৩ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি ইরানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী বাড়ল, পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ১১:৪৪ এ এম
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী বাড়ল, পরিপত্র জারি

নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত পরীক্ষা ও কার্যক্রমে দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও আনুষঙ্গিক ব্যয়ের নতুন হার নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি ক্ষেত্রে সম্মানীর হার বাড়ানো হয়েছে। একই সঙ্গে উত্তরপত্র নিরীক্ষণ, ওএমআর টপশিট এবং লিথোগ্রাফিক কোডিং-ডিকোডিংসহ কয়েকটি নতুন ব্যয় খাত যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। নতুন হার পরিপত্র জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি ৬ হাজার টাকা সম্মানী আগের মতোই বহাল রাখা হয়েছে। বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভায় জনপ্রতি ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিন জনপ্রতি ৬ হাজার টাকা দেওয়া হবে।

উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং অবজেকটিভ উত্তরপত্র পরীক্ষণের জন্য ৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা পরিচালনায় সরাসরি দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানীও বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা পাবেন, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা। ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের সম্মানী ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সম্মানী ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রতিটি খাতায় ৫০ টাকা, লিখিত পরীক্ষার কেন্দ্রের প্রতিষ্ঠানপ্রধান বা তাঁর মনোনীত সমন্বয়কারীকে ৩ হাজার ৫০০ টাকা এবং কেন্দ্র পরিদর্শককে প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা সম্মানী আগের মতোই বহাল রাখা হয়েছে।

নতুন পরিপত্রে লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুতের জন্য ১২ টাকা এবং প্রশ্নপত্র প্রস্তুত, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয়ের বিধান রাখা হয়েছে। আগে উত্তরপত্র প্রস্তুতের জন্য পরীক্ষার্থীপ্রতি ৬ টাকা নির্ধারিত ছিল।

এ ছাড়া নতুনভাবে ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডিকোডিংয়ের জন্য ৫ টাকা এবং প্রচলিত কোডিং-ডিকোডিংয়ের জন্য ৪ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুযায়ী পরিচালনা করতে হবে। প্রয়োজনে দুপুর বা রাতের খাবারের ব্যয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বহন করা যাবে এবং নাশতার জন্য দৈনিক সর্বোচ্চ দুইবার ব্যয় করা যাবে।

এ ছাড়া ট্রাংক, তালা-চাবি, কাগজ, কলমসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের সর্বোচ্চ সীমা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০২৫ সালের ২০ অক্টোবর জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)