rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৮:৫৯ পিএম
পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

পাকিস্তান বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (ISPR Pakistan) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, নিহত দুই পাইলট হলেন বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আব্দুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী।

প্রশিক্ষণ ফ্লাইটের অংশ হিসেবে বিমানটি পরিচালিত হচ্ছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে গত সপ্তাহে দেশটির আজাদ কাশ্মিরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একাধিক সেনা সদস্য নিহত হন। সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা বাড়ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)